Apan Desh | আপন দেশ

ভোটের পর স্বর্ণ-রুপার দাম বাড়ল না কমলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের পর স্বর্ণ-রুপার দাম বাড়ল না কমলো

স্বর্ণের অলঙ্কার

অনেক দিন ধরেই অস্থির স্বর্ণের বাজার। সে পরিস্থিতির মধ্যেই দেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের সে উত্তাপের মধ্যে দেশের স্বর্ণের বাজার রয়েছে স্থিতিশীল। ফলে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগের দামেই বিক্রি হবে মূল্যবান এ ধাতু।

সর্বশেষ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।

এদিন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে দাম পড়বে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>বিশ্ববাজারে আরও বাড়লো স্বর্ণের দাম 

বাজুস আরও জানায়, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। সর্বশেষ ০৩ ফেব্রুয়ারি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়