Apan Desh | আপন দেশ

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:০২, ১৬ এপ্রিল ২০২৬

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

ফাইল ছবি

দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ নির্বাচন। নির্বাচনে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে ভোটগ্রহণের প্রস্তুতি চলছিল। তবে পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রার্থীদের স্বাভাবিক প্রচারণা চালানো কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন <<>> নানক-তাপসের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতি থেকে নির্বাচন পেছানোর জন্য আবেদন করা হয়েছিল। এসব অনুরোধও বিবেচনায় নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ১৯ মে নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে নতুন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়