হাসনাত আবদুল্লাহ, আপন দেশ
কুমিল্লার দেবীদ্বার এলাকার মহাসড়ক যেন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে কান্নাকাটি ও আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এ রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই—দ্রুত রাস্তাটি করে দিন।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবীদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কেবল এ মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এ রাস্তায় কোনও কাজ হচ্ছে না।
আরও পড়ুন<<>>তেল নেই লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার তেল
তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে এ মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন— যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।’
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































