Apan Desh | আপন দেশ

বাংলাদেশের অর্থনীতি

অর্থনীতি হচ্ছে একটি বিষয় যা যুক্তিকে সংশ্লেষাংক পদ্ধতিতে ব্যাখ্যা করে। ইহার লক্ষ্য বস্তুতে তত্ত্ব প্রস্তুতকে অন্তর্ভুক্ত করা হয় যা অন্যান্য তত্ত্ব থেকে ব্যাখ্যা করা সহজ, অধিক ফলদায়ক এবং দক্ষতাপূর্ন হতে হবে। কখনও কখনও চলক সমূহের সম্পর্ক ব্যাখ্যার জন্য সাধারণ পদ্ধতিতে বিশ্লেষন আরম্ভ করা হয়। এ সংক্রান্ত সর্বশেষ খবর, খবরের বিশ্লেষণ, ছবি ও ভিডিও পেতে আপন দেশ ডটকমের সাথে থাকুন।

‘নতুন উদ্যোক্তাসহ শিল্প রক্ষায় বন্ড সুবিধা সহনীয় করুন’

‘নতুন উদ্যোক্তাসহ শিল্প রক্ষায় বন্ড সুবিধা সহনীয় করুন’

সরকারের বন্ড-সংক্রান্ত নীতিমালা ও সুবিধাগুলো আরও সহনীয়, সহজ ও ব্যবসাবান্ধব করার আহবান জানিয়েছেন SAS Active Synergy Textile Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম। এতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে হবে বলে আশবাদ ব্যক্ত করেন তিনি  তিনি বলেন, দেশের শিল্পখাতকে এগিয়ে নিতে হলে বিদ্যমান শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বন্ড সুবিধাসহ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নীতিমালা ও প্রক্রিয়া সহজ করা গেলে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ বাড়বে। এর ফলে দেশে নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। একইসঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

০৫:১৯ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

প্রণোদনা ঋণে ছাড় চান ব্যবসায়ীরা

প্রণোদনা ঋণে ছাড় চান ব্যবসায়ীরা

বন্ধ কারখানা চালু ও অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণের শর্ত আরও শিথিল করে দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রতি সপ্তাহে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা এবং পুরনো জামানত পুনর্মূল্যায়নের মাধ্যমে ঋণসীমা বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন তারা।মঙ্গলবার (০৬ অক্টোর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এমন পরামর্শ দেয় ব্যসায়ীক সংগঠনগুলো। অর্থনীতি সচল করতে বন্ধ কারখানা চালাতে ষাট হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংক আশা করেছিল প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন শুরু হলে ঋণ প্রবাহ বেড়ে যাবে।  গত মে মাসে এটি ঘোষণা করার তিন মাসেও সাড়া না পাওয়ায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও আশানূরুপ গতি পাচ্ছে না। সবশেষ গত অগাস্টেও এ খাতে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ৭৫ শতাংশ, যা আগের মাস জুলাইয়ে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ।

০৯:১০ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি এখন একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এরমধ্যে মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (০৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্ত বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভেতরেও আমরা একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে। জিডিপির অনুপাতে কর আদায় আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম। ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

০৮:৪৮ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch