Apan Desh | আপন দেশ

পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৪৬, ১৩ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

ফাইল ছবি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আগামী ১৪ এপ্রিল। দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে থাকছে নানা উৎসব আয়োজন। পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে উপভোগ করা যাবে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির রঙিন আবহ।

নববর্ষকে স্বাগত জানাতে ঢাকার যেসব স্থান সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, সেগুলো এক নজরে—

১. রমনা পার্ক: পহেলা বৈশাখের সকালে ঢাকার উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রমনা বটমূল। এখানে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠান। ভোর থেকেই হাজারো মানুষ জড়ো হন নতুন বছরকে বরণ করতে। পাশের পার্কজুড়েও থাকে উৎসবের প্রাণচাঞ্চল্য।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট: বৈশাখের সবচেয়ে বর্ণিল আয়োজনগুলোর একটি হয় এখানে। এখান থেকেই শুরু হয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা।

৩. বাংলা একাডেমি: টিএসসি সংলগ্ন এ এলাকায় বসে বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় পাওয়া যায় মাটির পণ্য, নকশিকাঁথা ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ। ১৪-২০ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

আরও পড়ুন <<>> গরমে ঠোঁট ফাটলে যত্ন নেবেন যেভাবে

৪. বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র: আগারগাঁওয়ে অবস্থিত এ স্থানে চলছে এসএমই বৈশাখী মেলা। ১২-১৮ এপ্রিল পর্যন্ত চলা এ মেলায় রয়েছে ৩০০টির বেশি স্টল। সঙ্গে আছে খাবারের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগরদোলা ও বিভিন্ন লোকজ বিনোদন।

৫. কোর্টসাইড (১০০ ফিট মাদানি এভিনিউ): এখানে আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা-এর বিশেষ বৈশাখী গানের আসর। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ও উদীয়মান শিল্পীরা গান পরিবেশন করবেন।

সব মিলিয়ে রাজধানী ঢাকা নববর্ষের দিনে হয়ে ওঠে উৎসবের শহর। তাই এ দিনটি আনন্দে কাটাতে চাইলে এসব স্থান হতে পারে আপনার সেরা গন্তব্য।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়