Apan Desh | আপন দেশ

বাজারদর

পূজায় নারিকেল-গুড়ের বাজার জমজমাট

পূজায় নারিকেল-গুড়ের বাজার জমজমাট

দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব। মহলয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বড় এ উৎসব। দুর্গাপূজাকে ঘিরে বগুড়ার আদমদীঘিতে বেড়েছে নারিকেল ও গুড়ের কদর। পূজাকে ঘিরে স্থায়ী দোকানের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরাও নারিকেল বিক্রি করছেন। পূজায় প্রতিটি নারিকেল ও গুড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন বাজার, মৌসুমী দোকানও গুড় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর টুকটাক কেনাবেচা হলেও মেলা ও দুর্গাপূজায় বিক্রি বাড়ে। এজন্য বাজারে তুলনামূলক দাম কিছুটা বেশি। পূজায় অতিথি আপ্যায়নে বিভিন্ন ধরনের খাদ্য পরিবেশন করা হয়। যার অন্যতম হচ্ছে নাড়ু। আর নাড়ু তৈরির মূল রশদ হলো নারিকেল, গুড় ও চিনি। ফলে সারাদেশে একসঙ্গে চাহিদা বৃদ্ধি পাওয়ায় নারিকেল ও গুড়ের কদর কিছুটা বেড়ে যায় পূজায়।

০৭:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

রমজানে বাজারে কোনো সংকট থাকবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে বাজারে কোনো সংকট থাকবে না: বাণিজ্যমন্ত্রী

এবার রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার।

০৫:৪৬ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement