ছবি : সংগৃহীত
সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, দেশে বিভিন্ন ধরনের ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য (যেমন-ডেরিভেটিভস) এবং অন্যান্য আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল।
এ প্রেক্ষাপটে প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে প্রতিদিন দু’টি মানি মার্কেট রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্তঃব্যাংক মানি মার্কেট লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রণীত এ দু’টি রেটের নাম হবে ‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ (বিওএফআর) এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর)।
আরও পড়ুন<<>>আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন
সার্কুলারে আরও বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এ দুটি রেফারেন্স রেট হিসাব করে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রেট নির্ধারণের পদ্ধতি বা মেথডোলজি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজেই তা অনুসরণ করতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































