Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে আরও বাড়লো স্বর্ণের দাম 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ববাজারে আরও বাড়লো স্বর্ণের দাম 

ফাইল ছবি।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছেই। দুর্বল মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রেখে নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণসহ অন্যসব মূল্যবান ধাতুর মূল্যও ঊর্ধ্বমুখী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫ হাজার ৯৮ ডলারে পৌঁছেছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশেরও বেশি বেড়ে প্রতি আউন্সে ৮৫ দশমিক ২ ডলার হয়েছে। এ ছাড়া স্পট মার্কেটে প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২ হাজার ১৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০ দশমিক ৬৪ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। সূত্র: রয়টার্স

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়