Apan Desh | আপন দেশ

সোনা

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

খুলনায়  সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাত জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকেই ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন। বিচারিক কার্যক্রম শেষে সাত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করে আদালত। বুধবার (০৯ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

০৬:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নিলো নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নিলো নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা ৮৬ টন সোনা লন্ডনে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে নেদারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সংকটের সময় দ্রুত ব্যবহার ও লেনদেনের সুবিধার জন্যই এ পদক্ষেপ। নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি) বুধবার জানায়, গত ছয় মাসে উত্তর আমেরিকায় থাকা তাদের প্রায় ৮৬ মেট্রিক টন সোনা লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডে (বিওই) স্থানান্তর করা হয়েছে। নিউইয়র্ক ও অটোয়ায় আগে রাখা সোনার মজুতের এটি প্রায় ২৭ দশমিক পাঁচ শতাংশ।

০৫:০১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement