Apan Desh | আপন দেশ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:০০, ১৪ এপ্রিল ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

ছবি: আপন দেশ

‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’ নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে। জানা যায়, মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে এসেছে জাহাজ দুটি। জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে আছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে।

এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার (১৫ এপ্রিল) জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেয়া হবে।

এছাড়া এমটি টর্ম দামিনিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে ৭ হাজার টন লাইটারিং করার পর বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিপিসির কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া ডিজেলগুলো সরবরাহ দিচ্ছে।

আরও পড়ুন <<>> পহেলা বৈশাখে স্বর্ণ দামে বিক্রি হচ্ছে?

জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বলেন, ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ রাত ১১টার মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে আসবে। জাহাজ দুটি থেকে কিছু ডিজেল লাইটারিং করার পর জেটিতে নেয়া হবে।

সূত্রে জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমটি টর্ম দামিনি মালয়েশিয়ার জোহর বন্দর এবং ইন্দোনেশিয়ান পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়