Apan Desh | আপন দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৩, ১১ এপ্রিল ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র-সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র-সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন : দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়