Apan Desh | আপন দেশ

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:১৬, ১৬ এপ্রিল ২০২৬

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

ছবি : আপন দেশ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে চীনের উদ্দেশে রওনা দিচ্ছে প্রতিনিধি দলটি।

এ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

দলটির দ্বিতীয় পর্যায়ের সফর অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। এ পর্যায়ে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান।

আরও পড়ুন <<>> সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম 

প্রতিনিধি দলে আরও রয়েছেন— আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়