Apan Desh | আপন দেশ

বাণিজ্য

ব্যবসার প্রক্রিয়া সহজ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীর 

ব্যবসার প্রক্রিয়া সহজ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীর 

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সংশ্লিষ্ট সেবাগুলো সমন্বিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রসেস সহজীকরণ সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এ গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

০৮:২৪ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলের সদস্যপদ প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিশেষ বা অ্যাডহক অ্যাকসেশন ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ অনুমোদন করেছেন জোটের বাণিজ্যমন্ত্রীরা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গত ২১ সেপ্টেম্বর পঞ্চম আরসিইপি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আরসিইপি যৌথ কমিটির (আরজেসি) দেয়া সুপারিশে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানান সদস্যদেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা।

০৮:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement