ছবি: সংগৃহীত
হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে। বুধবার (১৫ এপ্রিল) ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এ যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে। তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল।
আরও পড়ুন <<>> টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান
দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রথম তোলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। চ্যানেল ১২ আরও জানায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ রাতেই ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে বসবে।
তবে কিছু মন্ত্রী উল্টো অবস্থান নিয়েছেন, তারা বৈরুতসহ লিতানি নদীর বাইরে আবারও হামলা জোরদারের পক্ষে চাপ দিচ্ছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































