Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৯, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৩১, ১৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

বোলার রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফাস্ট বোলার রুবেল হোসেন। বুধবার (১৫এপ্রিল) নিজের ফেসবুকে পেজের মাধ্যমে দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন সাবেক এ পেসার।

টেস্ট ক্রিকেকটে আরও আগেই বিদায় বলেছিলেন রুবেল হোসেন। ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেললেও ২০২২ সালে এসে দীর্ঘ সময়ের ক্রিকেটকে বিদায় বলেন এ ফাস্ট বোলার।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সে চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন রুবেল, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি। 

আরও পড়ুন<<>>মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলে নিষিদ্ধ মুজারাবানি

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল।

যদিও টেস্টের আগেই ওয়ানডে অভিষেক হয়েছিল রুবেলের। ২০০৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় রুবেলের। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে। ২০১৫ বিশ্বকাপে তার বোলিংয়েই ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ।  

অন্যদিকে ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল সর্বশেষ ম্যাচ খেলেছেন একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। কুড়ি ওভারে ওয়ানডের মতো অতোটা সফল ছিলেন না তিনি। ২৮ ম্যাচে রুবেলের উইকেট সংখ্যা ২৮টি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়