Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে কমিটি বাতিলের দাবি

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১১, ১৫ এপ্রিল ২০২৬

তেঁতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে কমিটি বাতিলের দাবি

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নে (রেজি.২০০০অন্তর্ভুক্ত বাংলাবান্ধা উপ-পরিষদ কার্যালয়) ভোটাধিকার কেড়ে নিয়ে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে ক্ষোভে ফুসে উঠেছে সাধারণ শ্রমিকরা। নতুন কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও গণস্বাক্ষর সংগ্রহ করেছেন কয়েকশ সদস্য। একই সঙ্গে সাবেক কমিটির নেতাদের বিরুদ্ধে সংগঠনের ৩৪ লাখ ৫৭ হাজার টাকাসহ মোট কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

সাধারণ শ্রমিকদের অভিযোগ, কোনো প্রকার নির্বাচন বা সদস্যদের মতামতের তোয়াক্কা না করে একটি সুবিধাবাদী গোষ্ঠী কেন্দ্রের নেতাদের ভুল তথ্য দিয়ে পকেট কমিটি অনুমোদন করে এনেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দরের তিরনই ব্রীজ সংলগ্ন তেঁতুলিয়া উপজেলা পাথর বালি, ইট, বাশ, কাঠ, ট্রাক ও ট্রাক্টর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, চলতি এপ্রিলে ১২ তারিখে দেয়া জেলা থেকে দেয়া অনুমোদন দেয়া কমিটি বাতিলের দাবিতে সাধারণ শ্রমিকরা রেজুলেশন খাতায় গণস্বাক্ষর সংগ্রহ করছেন। গণ স্বাক্ষরে বাধা দিতে দেখা যায় নাজিরুলসহ কয়েকজন সদস্যকে। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। এখন পর্যন্ত সংগঠনটির ৩৪৫ জনের মধ্যে ২৪০ সদস্য গণ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে শ্রমিকরা। 

আরও পড়ুন<<>>তেল নেই লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার তেল

অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সংগঠনের সদস্য আব্দুল জব্বার শারীরিক লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ করেন। ভুক্তভোগী জব্বার জানান, তিনি যখনই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আর্থিক হিসাবের স্বচ্ছতা নিয়ে কথা বলতে চেয়েছেন, তখনই সাবেক কমিটির সভাপতি নাজিরুল ইসলাম তাঁকে দুই’তিনবার হাত তুলে লাঞ্ছিত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সংগঠনের গণতান্ত্রিক ধারায় অনুমোদন দেয়া কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়