ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তাই দেশে বিদ্যুৎ-জ্বালানি খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) তা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী। সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
আরও পড়ুন <<>> ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেয়ার পরামর্শ ব্যবসায়ীদের
কমিটির মূল দায়িত্ব হলো—চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট পর্যালোচনা করে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য সমন্বয় সংক্রান্ত একটি সুনির্দিষ্ট প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা।
এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতা থাকবে কমিটির। প্রয়োজনে সভা অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সচিবালয় সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসেএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































