Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধ শেষের দিকে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৭, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৫১, ১৫ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধ শেষের দিকে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো চূড়ান্ত সমাধান না এলেও নতুন করে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এতে দীর্ঘদিনের এ সংঘাতের অবসান নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। খবর আনাদোলু।

বুধবার (১৫ এপ্রিল) প্রচারিত হওয়ার কথা থাকা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’। ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্তিরোমোকে তিনি জানান, তার মতে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে।

সাক্ষাৎকারের একটি অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা হয়েছে। সেখানে ট্রাম্প বলেন, এখনই সবকিছু বন্ধ করে দিলে ইরানের পুনর্গঠনে দীর্ঘ সময় লাগতে পারে। তবে এখনো প্রক্রিয়া শেষ হয়নি। তিনি মনে করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

এর আগে বার্তিরোমো ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জানান, সাক্ষাৎকার চলাকালে ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে বারবার অতীত কাল ব্যবহার করছিলেন। এসময় তিনি সরাসরি জানতে চান, যুদ্ধ শেষ হয়েছে কি না। জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন, ‘এটা শেষ’।

আরও পড়ুন <<>> ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের এ সংঘাত স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে সম্প্রতি ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোনো সমঝোতা হয়নি। ফলে নতুন করে আরেক দফা আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে ট্রাম্প মঙ্গলবার (১৪ এপ্রিল) জানান, সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু হতে পারে। আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে এ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়