Apan Desh | আপন দেশ

বাড়ল স্বর্ণের দাম, বিক্রি কত?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৯, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৪৬, ১৫ এপ্রিল ২০২৬

বাড়ল স্বর্ণের দাম, বিক্রি কত?

ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন <<>> ৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

এর আগে গত ৯ এপ্রিল সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়