Apan Desh | আপন দেশ

এপ্রিলের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫০, ১৫ এপ্রিল ২০২৬

এপ্রিলের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

ফাইল ছবি, আপন দেশ

চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ১৯ হাজার ৬০৫ কোটি ৪০ লাখ টাকা।

গতবছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১২৮ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৩০ লাখ ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৩ হাজার ৯৪১ কোটি টাকা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিকতা সাম্প্রতিক মাসগুলোতেও অব্যাহত রয়েছে। এর আগে ইতিহাসের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, যখন প্রবাসীরা দেশে পাঠান ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। 

আরও পড়ুন<<>>৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা ছিল তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। আর চলতি বছরের জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ডলারের প্রবাসী আয়।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা বর্তমানে তুলনামূলক বেশি বিনিময় হার পাচ্ছেন। ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে।

অর্থনীতিবিদদের মতে, এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। তবে মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও চাপ তৈরি হতে পারে বলে তারা সতর্ক করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়