Apan Desh | আপন দেশ

তেল নেই লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার তেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ এপ্রিল ২০২৬

তেল নেই লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার তেল

ছবি: আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’লেখা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল ৪ হাজার লিটার তেল। অবৈধভাবে তেল মজুত করে বিক্রি বন্ধ রাখার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন–এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকের মুন্সি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে ‘পাম্পে তেল নেই’ উল্লেখ করে স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে অভিযানের সময় সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। 

আরও পড়ুন<<>>আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকের মুন্সি জানান, অভিযানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুত পাওয়া যায়। এসব জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি না করায় ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়