Apan Desh | আপন দেশ

আজ স্বর্ণ-রুপার দাম বাড়ল না কমলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আজ স্বর্ণ-রুপার দাম বাড়ল না কমলো

স্বর্ণের অলঙ্কার : ফাইল ছবি

ভূ-রাজনৈতিক সংঘাত, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা ও দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। দেশে অনেক দিন ধরে স্বর্ণের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে বুধবার (১১ ফেব্রুয়ারি) মূল্যবান ধাতুর দামে কিছুটা স্থিতিশীলতা দেখা গিয়েছে।

সর্বশেষ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামেই বুধবার (১১ ফেব্রুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।

আরও পড়ুন<<>>ফেব্রুয়ারির ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে দাম পড়বে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। সর্বশেষ ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়