Apan Desh | আপন দেশ

ফেব্রুয়ারির ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার 

ছবি: সংগৃহীত

চলতি ফেব্রুয়ারির প্রথম নয় দিনেই দেশে এসেছে একশ ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এ অঙ্ক উল্লেখযোগ্য। গড়ে প্রতিদিন দেশে প্রবেশ করেছে প্রায় ১২ কোটি ৬১ লাখ ডলার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম নয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এটি ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আরও পড়ুন <<>> নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

গত ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এছাড়া গত নভেম্বরে দেশে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। গত অক্টোবরে রেমিট্যান্স ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে রেমিট্যান্স দাঁড়ায় ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলারে। জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৪–২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি অঙ্কে তা তিন হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়