Apan Desh | আপন দেশ

রাষ্ট্র

বিএনপি ৭২-এর সংবিধান বহাল রেখে রাষ্ট্রকে কুক্ষিগত রাখতে চায়: মামুনুল হক

বিএনপি ৭২-এর সংবিধান বহাল রেখে রাষ্ট্রকে কুক্ষিগত রাখতে চায়: মামুনুল হক

বর্তমান সংবিধান ৭২-এর সংবিধান, যা ফ্যাসিবাদ তৈরি করে। বিএনপি ৭২-এর সংবিধান বহাল রাখতে চায়। এর মাধ্যমে তারা সরকারি চাকরিতে দলীয় লোক বসিয়ে রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

০৮:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মফস্বলের সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহবান জানান। দুই দিনের ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিন সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতারা দেশের মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।

০৬:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নিলো নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নিলো নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা ৮৬ টন সোনা লন্ডনে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে নেদারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সংকটের সময় দ্রুত ব্যবহার ও লেনদেনের সুবিধার জন্যই এ পদক্ষেপ। নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি) বুধবার জানায়, গত ছয় মাসে উত্তর আমেরিকায় থাকা তাদের প্রায় ৮৬ মেট্রিক টন সোনা লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডে (বিওই) স্থানান্তর করা হয়েছে। নিউইয়র্ক ও অটোয়ায় আগে রাখা সোনার মজুতের এটি প্রায় ২৭ দশমিক পাঁচ শতাংশ।

০৫:০১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement