Apan Desh | আপন দেশ

শেরপুর জেলা

উপনির্বাচনে দুই আসনেই ধানের শীষ বিজয়ী

উপনির্বাচনে দুই আসনেই ধানের শীষ বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন। বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।

১১:০৫ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে সোমবার (০২ মার্চ)। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ। রোববার (০১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের প্রধান মু. গোলাম কিবরিয়া ভিপি।

০৪:১৯ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিএনপি সুষ্ঠু তদন্ত চায় : মাহদী আমিন

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিএনপি সুষ্ঠু তদন্ত চায় : মাহদী আমিন

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, এ বিষয়ে বিএনপি সুষ্ঠু তদন্ত চায় বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, ‘শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই সংঘাত কি এড়ানো যেত কি না, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল? সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করল? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

০২:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

পুশইন করতে হলে হাসিনাকে করুন: নাহিদ ইসলাম

পুশইন করতে হলে হাসিনাকে করুন: নাহিদ ইসলাম

পুশইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন, শেখ হাসিনাকে পুশইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাব। ভারতের উদ্দেশে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কোটা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। আর এ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন হচ্ছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এ পুশইনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে বলেছি, সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না, সীমান্তে আমরা কোনো পুশইন মেনে নেব না।

১০:০০ পিএম, ২৭ জুলাই ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement