Apan Desh | আপন দেশ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪২, ২৯ ডিসেম্বর ২০২৪

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুরের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল বলে জানা গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) জেলার ঘাটশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনায় বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের দিকে যাচ্ছিলো। আর রিফাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সিএনজির চালকসহ সকলেই মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতোমধ্যে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement