Apan Desh | আপন দেশ

বগুড়া-৬, শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৮, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৩৯, ৯ এপ্রিল ২০২৬

বগুড়া-৬, শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেয়ায় সেখানে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, তফসিল ঘোষণার পর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে ওই আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফল আসায় এ আসনে আলাদা গণভোটের প্রয়োজন হচ্ছে না।

‎বগুড়া-৬ আসন:‎
এ আসনে ভোটের মাঠে লড়ছেন তিনজন প্রার্থী। তারা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

‎বগুড়া-৬ এ ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

‎এদিকে এ নির্বাচনি আসনে নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), রিহ্যাব ১০ টিম (৭০ জন), পুলিশ ১ হাজার ৩২৭ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৯৯০ জন।

আরও পড়ুন<<>>সংসদের কার্যক্রম দেখতে ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

‎শেরপুর-৩ আসন:‎
‎এ আসনেও ভোটের মাঠে লড়াই করছেন তিনজন প্রার্থী। তারা হলেন, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

‎এ আসনে ভোটকেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ ৭৫১টি। ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।

‎নির্বাচনি নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন ১৪০ জন, বিজিবি ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাব ১৪ টিম (১৩৫ জন), পুলিশ ১ হাজার ১৫৫ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৭০৪ জন।

‎ইসির নির্বাচনি পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, এ দুটি আসনে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র বিবেচনায় ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য থাকছে। দুই আসন মিলে মোট ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছেন। পোস্টাল ভোট রয়েছে এ দুটি আসনে। ইসির নিজস্ব পর্যবেক্ষক মোতায়েন থাকছে ১৮ জন করে। স্থানীয় সংস্থার পর্যবেক্ষক থাকছে চার শতাধিক।

‎এছাড়াও এ দুই আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের সঙ্গে রয়েছেন ৫ হাজারের মতো কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়