Apan Desh | আপন দেশ

গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:২১, ১ জুলাই ২০২৬

গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

নিহত মানহা মনি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গলায় বাদাম আটকে ৩ বছর বয়সি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের।

শিশুটির নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ। তিনি তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন<<>>বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে শ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করে মানহা।

দ্রুত তাকে নিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন তার নানা। কিন্তু পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শ্বাসনালিতে বাদাম আটকে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়