ফাইল ছবি
বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (০ ৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন<<>>‘সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি হচ্ছে’
এতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ০৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ সহজ করতে ওইসব এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ছুটি দেয়া হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































