Apan Desh | আপন দেশ

শেরপুরে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৫ অক্টোবর ২০২৪

শেরপুরে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু

টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে শেরপুরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সবকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে মহারশি, চেল্লাখালী ও ভোগাই নদীর বাঁধের অন্তত সাত স্থান ভেঙে ঝিনাইগাতী উপজেলা সদর ও নালিতাবাড়ী পৌর এলাকাসহ শ্রীবরদীর শতাধিক গ্রাম ডুবে গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে আকস্মিক এ বন্যায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও তিনজন। 

নালিতাবাড়ী থানার ওসি মো. ছানোয়ার হোসেন বলেন, নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার বিকালে বন্যার পানিতে ডুবে খালিসাকুড়া গ্রামে ইদ্রিস আলী নামে ৬৫ বছরের এক বৃদ্ধ এবং শুক্রবার রাতে বাঘবের গ্রামের গ্রামের আম্বিয়া খাতুন (৪৫) মারা গেছেন। 

তিনি আরও বলেন, নালিতাবাড়ী উপজেলার নামা বাতকুচি গ্রামের মহুয়া খাতুন, উভয়নগর গ্রামের দুভাই হাতেম আলী ও আলমগীর শুক্রবার রাতে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন।

জানা যায়, আকস্মিক এ বন্যায় ওই তিন উপজেলার ১৮টি ইউনিয়নের অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক স্থানে পাহাড়ি ঢলের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি, গাছপালা। তলিয়ে গেছে ফসলের খেত, ভেসে গেছে মাছের পুকুর ও ঘের। অনেক বাড়িতে রান্না-খাওয়া বন্ধ রয়েছে। তিনদিন ধরে টানা বৃষ্টির কারণে স্থানীয় পাহাড়ি নদ-নদীর পানি বেড়েছে। সেসঙ্গে যোগ হয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল।

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান বলেন, ভারি বৃষ্টি না হওয়ায় নদীর পানি ও বন্যাকবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা স্বেচ্ছাসেবী এবং উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করছে। বন্যার্তদের সহায়তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের কাজ চলছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement