Apan Desh | আপন দেশ

১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিলের সুযোগ নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিলের সুযোগ নেই: ইসি

ছবি: আপন দেশ

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এ আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে কোনো ঘটনায় প্রার্থীরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’-এর কাছে অভিযোগ করতে পারবেন। কোনো কর্মকর্তা যদি আইন ভঙ্গ করেন বা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধেও কমিটিতে অভিযোগ করা সম্ভব। গুরুতর অভিযোগে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন <<>> আ.লীগের ৪৮ শতাংশ ভোট পাবে বিএনপি: জরিপ

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশকে সন্তোষজনক হিসেবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন।

ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে তিনি বলেন, এটি তদন্তের বিষয়। ঘটনার সত্যতা পেলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি কমিশনের কাছে সুপারিশ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়