Apan Desh | আপন দেশ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কৃষকের

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪০, ২ মে ২০২৫

ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কৃষকের

শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটার সময় বজ্রপাতে গোলাম মোস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে তিনটার দিকে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক গোলাম মোস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোলাম মোস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক বোরো ধান কাটতে জমিতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে এবং শুরু হয় বৃষ্টি। এরইমধ্যে আকস্মিক বজ্রপাত হলে দুইজনই অচেতন হয়ে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তুফাকে মৃত ঘোষণা করেন। আহত আফিজুল হক বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement