Apan Desh | আপন দেশ

ট্রেন

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

বাংলাদেশ ও ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে কিভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।

০৬:২১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশে বুলেট ট্রেন চালানোর ঘোষণা চীনা রাষ্ট্রদূতের

বাংলাদেশে বুলেট ট্রেন চালানোর ঘোষণা চীনা রাষ্ট্রদূতের

বাংলাদেশে বুলেট ট্রেন চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে। শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  অনুষ্ঠানে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত। যেখানে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা, বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা, দ্রুতগতির বুলেট ট্রেনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় মধ্যস্থতা করার কথা উল্লেখ করেন।

০৮:৫২ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ট্রেনের দুই বগির আটটি চাকা লাইন থেকে সরে গিয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

০৭:১০ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল। দীর্ঘ সময় ধরেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালুর বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে। বৃহস্পতিবার (০২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচল করা মিতালী এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।

০৭:২৯ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনে।সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে ময়মনসিংহ রেলওয়ে থানার কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। ময়মনসিংহ রেলওয়ে থানার এস আই পলাশ ব্যানার্জী বলেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী আমরা পাইনি। আমি স্থানীয় সবাইকে জিজ্ঞেস করেছি যে কেউ ওনাকে চিনে বা জানে কি না কিন্তু কেউই ওনাকে শনাক্ত করতে পারেননি।

০৭:২৩ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। বুধবার (০১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ট্রেনটির চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায় এবং কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে আশপাশের জমিতে ছিটকে পড়ে।

১১:৩১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য ছিলেন। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

১১:০১ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

ট্রেন দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

ট্রেন দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রুমন জানান, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

০৯:৫৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement