Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:১০, ৮ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে লাইনচ্যুত হয়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে যায় ট্রেনটি।

হঠাৎ লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই এলাকাজুড়ে ছুটে আসে আশপাশের মানুষ। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, আমারা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কার্যক্রম চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরওপড়ুন<<>>লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।

তাসিম বিল্লাহ নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তখন থেকেই এখানে অবস্থান করছি। 

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ হয়। শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু