Apan Desh | আপন দেশ

সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

শনিবার (০৭ ফেব্রূয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়। ট্রেনটি ঘটনাস্থলেই থেমে যায়। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু করে রেল কর্তৃপক্ষ। বিকল্প হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের একটি লোকোমোটিভ ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে জয়ন্তিকার ইঞ্জিন সংযুক্ত করার সময় হুক ছিঁড়ে যায়। এতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকল পাহাড়িকা এক্সপ্রেসকে টেনে শ্রীমঙ্গল রেলস্টেশনে নেয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল চলাচল। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

আরও পড়ুন <<>> নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে: দুলু

দীর্ঘ সময় যোগাযোগ বন্ধ থাকায় একাধিক ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়। ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দেরিতে চলাচল করে। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসও নির্ধারিত সময়ে চলতে পারেনি।

কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার কারণে অন্তত চারটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch