Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, যেসব রুটে চলবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, যেসব রুটে চলবে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩-৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩-১৮ মার্চ। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

সম্প্রতি রেলভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন
ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে রয়েছে, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা ঈদ স্পেশাল।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদের পর এসব ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন এনে ফেরত যাত্রাও পরিচালনা করা হবে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি
৩ মার্চ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ১৩-১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের