Apan Desh | আপন দেশ

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৪, ২৯ আগস্ট ২০২৫

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনে বিকল হয়ে ট্রেনটিতে ভ্রমনকারী যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ইঞ্জিন বিকল হয়ে যায়।

আরও পড়ুন<<>>ফরিদপুরে অভিযান, ২০ লাখ টাকার চায়না দুয়ারি ধ্বংস
 
এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। তবে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

গফরগাঁও রেলওয়ে পুলিশের  উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানান ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়