Apan Desh | আপন দেশ

কুড়িগ্রাম জেলা

অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল, বিচার চান ভুক্তভোগীরা

অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল, বিচার চান ভুক্তভোগীরা

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আলেয়ার বাজার চৌধুরীপাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে অন্যের জমি দখলের অভিযোগ ওঠেছে খয়বর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ভয় ও প্রভাব খাটিয়ে অসংখ্য মানুষের জমি জালিয়াতি, প্রতারণা এবং অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ধরে তিনি এলাকার সহজ-সরল মানুষ, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। এমনকি আপন ভাইয়ের জমিও নিজের নামে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

০৭:১৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, সলিডারিটির প্রতিনিধি হারুন অর রশীদ লাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

০৩:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোডাউন ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

গোডাউন ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে ডিলারের দেখা না পেয়ে একটি সার ডিলার পয়েন্টের গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেলো কৃষকরা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকদরা জানান, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকেরা সার সংগ্রহের জন্য গভীর রাত থেকেই ওই ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। দীর্ঘসময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় একপর্যায়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

০৬:৫১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

কুড়িগ্রামে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সভাটি  আয়োজন করে বাংলাদেশ পরিবেশ অধিদফতর। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদফতরের বাস্তবায়নাধীন মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

০৭:১৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

অবৈধভাবে সার মজুদের অভিযোগে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

অবৈধভাবে সার মজুদের অভিযোগে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ সেপ্টেম্ব) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার। এ সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৫:১৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে উৎসাহ এবং অনুপ্রেরণা জোগাতে এ আয়োজন করা হয়। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা অঙ্কুর কালচারাল সেন্টারে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার হয়। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রতিনিধিরা। তারা সময়ের যথাযথ ব্যবহার, অধ্যবসায়, শৃঙ্খলা ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

০৬:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ জোবাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।

০৫:০৯ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

জুলাই সনদ নিয়ে উত্তাল কুড়িগ্রামের রাজপথ

জুলাই সনদ নিয়ে উত্তাল কুড়িগ্রামের রাজপথ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিতে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহবায়ক মুকুল মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী, জামায়াতের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান ও জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন।

০৯:৫০ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপ্তি

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপ্তি

বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (0১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে এ জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা। 

০৯:০৪ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement