Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের  মতবিনিময় 

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:০৫, ৩০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৭, ৩০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের  মতবিনিময় 

কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন  নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। 

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।

মতবিনিময় সভায় জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহোযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়