Apan Desh | আপন দেশ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

ছবি : আপন দেশ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘন্টায় এ অভিযানে মোবাইল ফোন, গরু, এবং ভারতীয় মদসহ জব্দকৃত এসব পণ্যের মুল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

আরও পড়ুন<<>>তরুণীকে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে  পাচার হয়ে আসা মোবাইল ফোন, গরু, এবং ভারতীয় মদ আটক করা সম্ভব হয়েছে। 

কুড়িগ্রাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়