Apan Desh | আপন দেশ

যুবা

টেবিল টেনিসে স্বর্ণসহ ৮ পদক নিশ্চিত বাংলাদেশের

টেবিল টেনিসে স্বর্ণসহ ৮ পদক নিশ্চিত বাংলাদেশের

ভারতের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম তিন দিনেই পদকের ঝুলি ভরছে দেশের খেলোয়াড়দের। শুক্রবার (১০ এপ্রিল) অনূর্ধ্ব-১৯ বালক দলের ঐতিহাসিক স্বর্ণ জয়ের পর আরও সাফল্য যোগ হয়েছে। বাংলাদেশ নিশ্চিত করেছে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ। সব মিলিয়ে মোট ৮টি পদক নিশ্চিত হয়েছে। দ্বিতীয় দিনে অনূর্ধ্ব-১৯ বালক দলগত ইভেন্টে স্বর্ণ জিতে চমক দেখায় বাংলাদেশ। এরপরও সে ধারাবাহিকতা বজায় রয়েছে। অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব দারুণ খেলছেন। তারা কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে হারান। সেমিফাইনালে নেপালকে ৩-১ সেটে পরাজিত করেন। এতে তাদের অন্তত রৌপ্য নিশ্চিত হয়েছে। এখন ফাইনালে ভারতের বিপক্ষে স্বর্ণ জয়ের লক্ষ্য।

১১:১৪ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement