Apan Desh | আপন দেশ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০২, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৪, ২ নভেম্বর ২০২৬

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের

ফাইল ছবি

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে এ খাতকে ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

সোমবার (০২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহবান জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে এ খাতকে ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা। পরিস্থিতি উসকে দিয়ে শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে।

আরও পড়ুন<<>>কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না: জামায়াত আমীর

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়। তা ধ্বংস করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সে আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। 

এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহবান জানান জামায়াত আমির।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়