ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ক্যম্পের প্রথম দিনেই সুখবর পেয়েছেন টাইগার যুবারা। তাদের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বোর্ড সভায় অনূর্ধ্ব ১৯ দলের দৈনিক ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন<<>>কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের
সিলেটে যুবাদের ক্যাম্প চলবে ১৪ দিন। ক্যাম্পে স্কিল এবং ফিটনেসের ওপর কাজ করবেন ক্রিকেটাররা।
এরপর অক্টোবরের ১০ তারিখ ওমানের উদ্দেশে দেশ ছাড়বে যুবা টাইগাররা। সেখানে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এরপর দেশে ফিরে কিছুদিন অনুশীলন শেষে আবারো এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়বেন এ ক্রিকেটাররা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































