Apan Desh | আপন দেশ

আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৯, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:১০, ৩ নভেম্বর ২০২৬

আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি: আপন দেশ

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ হয়েছে। সোবহানবাগের ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনেও ককটেল বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কারও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার (০২ নভেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একই ঘটনা ঘটে।

ওসি মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। এটি কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন <<>> দুই প্রবাসীর মৃত্যুদণ্ডে সৌদির জবাব মেলেনি তিন সপ্তাহেও

তিনি বলেন, এছাড়া রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে এটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এটি তারা তদন্ত করবে।

এ বিষয়ে জানতে কাফরুল থানার ওসি সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়