Apan Desh | আপন দেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৮, ১৩ এপ্রিল ২০২৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি : আপন দেশ

নওগাঁ জেলার আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল উপজেলার বিহারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

আত্রাই থানার ওসি আব্দুল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের দেহ দুই খণ্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন<<>>পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থালে কোনো সংযোগ সড়ক নেই। ফলে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়