Apan Desh | আপন দেশ

নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৭, ২ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা

ফাইল ছবি

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এক মাস আগে সে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগ্রেসদের পেস আক্রমণের অন্যতম ভরসা মারুফা আক্তার। 

গোড়ালির চোটের কারণে আসন্ন সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন এ পেসার। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মারুফা বর্তমানে চার সপ্তাহের বিশ্রামে আছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আবার হাঁটাচলা শুরু করার কথা রয়েছে।

ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মারুফাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তিনি বলেন, নিউজিল্যান্ড সফরে সে খেলতে পারবে না। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়ায় তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। পুরোপুরি সুস্থ হয়ে ফেরাটাই নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন<<>>রিয়ালের টানা ষষ্ঠ জয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস

ওই কর্মকর্তা আরও বলেন, তার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই যতটা সময় প্রয়োজন, তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের অস্বস্তি ছাড়া বোলিং করতে পারে। পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতেও তার সমস্যা হবে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরের আগে মারুফাকে একটি ইনজেকশন দেয়া হয়েছিল। তাতে প্রত্যাশিত ফল মেলেনি। সে কারণেই সফরের শেষ ম্যাচে তাকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। এবার চোট পুরোপুরি সারিয়ে তুলতেই তাকে দীর্ঘ সময়ের জন্য বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়