ছবি: আপন দেশ
‘মাদক ছেড়ে মাঠে চলো, জীবনটাকে সুন্দর করো’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে তরুণ ও যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শালবাহানের কাজীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সামগ্রী তুলে দেয়া হয়।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অর্থায়ন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মতিন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের তরুণ ও যুবকদের হাতে ক্রিকেটের ব্যাট ও বল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান আশরাফুল ইসলাম তরুণদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই সতেজ রাখে। খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং এটি যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও বিপথগামিতা থেকে রক্ষা করে একটি সুস্থ সমাজ গড়তে সহায়তা করে।
আরও পড়ুন <<>> সাভারে একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার
তিনি প্রবাস থেকে নিজ এলাকার উন্নয়নে অবদান রাখায় আব্দুল মতিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান।
উদ্যোগটির প্রশংসা করে স্থানীয়রা জানান, ক্রীড়া সামগ্রী পাওয়ায় এলাকার তরুণদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। এটি তাদের মাদক থেকে দূরে সরিয়ে মাঠে ফেরাতে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম এলাকায় একজন মানবিক প্রতিনিধি হিসেবে পরিচিত। ইউনিয়নের কেউ অসুস্থ হলে বা দুর্ঘটনার শিকার হলে তিনি নিজ গাড়ি চালিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় সব সময় পাশে দাঁড়ান। তার এমন জনবান্ধব ও মানবিক উদ্যোগগুলো স্থানীয় মহলে দীর্ঘ দিন ধরে প্রশংসিত হয়ে আসছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































