Apan Desh | আপন দেশ

বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক সবুজ মিয়ার (৩০) মরদেহ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করে তারা। 

এর আগে, একইদিন ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের ৮৪৬ নং সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হন সবুজ। তিনি একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন>>>সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

বিজিবি জানায়, সবুজ মিয়া সঙ্গীদের নিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সবুজ মিয়া মারা যান। তার সঙ্গীরা দ্রুত সেখান থেকে সরে যান। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলার ৮৬৮/৩-এস এর নিকটবর্তী ব্রিটিশরোড নামক স্থান দিয়ে মরদেহটি ফেরত দেয় বিএসএফ। পরে মরদেহটি নিহতের বড়ভাই আরিফ হাসানের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ সময় পাটগ্রাম থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম মোবাইলে বলেন, বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহটি ফেরত আনার জন্য বৃহস্পতিবার বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেয়া হয়েছিল। রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত আনা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু