ছবি: আপন দেশ
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা আবাসিক এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুপারশপ ‘স্বপ্ন’র সামনে থেকে রাব্বী নামের ২৬ বছর বয়সি ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে খবর পেয়ে আমরা এখানে আসি। মোবাইল নিয়ে ঝামেলার জেরে এ খুন বলে তার পরিবার জানিয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন উপস্থিত হয়েছে।
আরও পড়ুন<<>>ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিহত রাব্বির ভাগ্নি সুবর্ণা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন বাসায় গিয়ে খবর দেয়। আমরা এসে মামার মরদেহ দেখতে পাই।
রাব্বী যাত্রাবাড়ীতে বাবার সঙ্গে নিজেদের আড়তে কাজ করতেন বলে জানান সুবর্ণা।
নিহতের আরেক ভাগ্নি সূচনা জানান, শনিরআখড়ার গোবিন্দপপুর এলাকায় তিন মাসের বাচ্চা ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাব্বী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































