Apan Desh | আপন দেশ

কুপিয়ে হত্যা

বাগেরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বাগেরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত তার স্বামী বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। বেল্লাল পেশায় দিনমজুর। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

০৪:০৬ পিএম, ২৯ জুন ২০২৬ সোমবার

নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মো. হারুন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ওই স্কুলছাত্রের মা পারভীন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। যাহার মামল নম্বর-১৭। মামলায় সাতজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এর আগে, বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

০৩:৫৪ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত বর্তমানে পলাতক থাকায় তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মোল্যা (২৮) নামের ওই যুবক হঠাৎ কোদাল হাতে এসে আশপাশের লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। তাদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১২:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

স্বতন্ত্র প্রার্থীর ৪ জনকে কুপিয়ে জখম

স্বতন্ত্র প্রার্থীর ৪ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের থানা রোডস্থ নির্বাচনী অফিসে এ হামলা চালানো হয়।  হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে বাবা-ছেলেসহ ৪ জনকে গুরুতর আহত করেছে। আহতরা হলেন- কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন ও তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবন হোসেন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক।

০৫:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement